জ্যোতিষ ও তন্ত্রের প্ত্রিকা

Friday, 30 December 2016

জ্যোতিষ চর্চা



জ্যোতিষ চর্চা 



রামকৃষ্ণ দেব বলতেন " গাছের একটা পাতাও নড়ে না , তার ইচ্ছে ছাড়া " আমি আমার জীবনে জ্যোতিষ চর্চা করতে গিয়ে আমি নিশ্চিত সিদ্ধান্তে রামকৃষ্ণ দেবের কথা টি সম্পূর্ণ সত্য । 
               ভাগ্যং ফলতি সর্বত্র , ন বিদ্যা ন চ পৌরুষম ।
যারা নাস্তিক বা গ্রহ নক্ষত্র বোঝেন না বা বুঝতে চান না , সর্ব শক্তিমান ঈশ্বর তাদের বুঝতে দিতে চান না কারন এখানে অলক্ষ্যে ঈশ্বরের অন্য কোন ইচ্ছা আছে । মানুষের জীবনের ভবিতব্য গ্রহাধীন ।তাদের অধীনে আমাদের ভাগ্য । নিজের খেয়াল খুশি মত নিজের ভাগ্য তৈরি করা যায় না । জীবনের সর্ব দিকে ভাল এটা বোধ হয় কারোরই হয় না । স্বয়ং বিষ্ণু অবতার রামচন্দ্র চৌদ্দ বছর বনবাস যাপন করতে হয়েছে । ঋষি অরবিন্দ ,কবি গুরু রবীন্দ্রনাথ ,মাইকেল মধুসুদন এদের এত নাম ডাক কিন্তু সংসার জীবনে অসুখী ছিলেন । 
বারটি রাশি , বারটি লগ্ন ২৭ টি নক্ষত্র 
মেষ , বৃষ ,মিথুন ,কর্কট ,সিংহ, কন্যা ,তুলা ,বৃশ্চিক ,ধনু মকর ,কুম্ভ ,মীন
নক্ষত্র ঃ অশ্বিনী [১] ভরণী [২] কৃত্তিকা [৩] রোহিণী [৪] মৃগশিরা [৫] আদ্রা [৬] পুনবসু [৭] পুষ্যা [৮] অশ্লেষা [৯] মঘা [১০] পূর্ব ফাল্গুনী [১১] উত্তর ফাল্গুনী [১২] হস্তা [১৩] চিত্রা [১৪] স্বাতি [১৫] বিশাখা [১৬] অনুরাধা [১৭] জ্যেষ্ঠা [১৮] মুলা [১৯] মুলা [২০] পূর্বসারা [২১] উত্তরসাড়া [২২] শ্রবনা [২৩] ধনিষ্ঠা [২৪] শতভিসা [২৫] পূর্ব ভাদ্রপদ [২৬] রেবতী [২৭]
মেষ ও বৃশ্চিক এর অধিপতি মঙ্গল বৃষ ও তুলার অধিপতি শুক্র মিথুন ও কন্যার অধিপতি বুধ কর্কটের অধিপতি চন্দ্র সিংহ এর অধিপতি রবি ধনু মীন রাশির অধিপতি বৃহস্পতি মকর ও ্কুম্ভ রাশির অধিপতি 
শনি । 
    জ্যোতিষ শাস্ত্র অদ্ভুত শাস্ত্র , মানব জীবনের যাবতীয় বিষয় কে বারো টি ভাগে ভাগ করা হয়েছে , এদের প্রত্যেক কে একটি স্থান বলা হয় । জন্ম কালীন আকাশে যে রাশির উদয় হয় তাকে লগ্ন বলে ।
লগ্ন ভাব কে তনু ভাব বলে । এই ভাব থেকে জাতকের শারিরিক অবস্থা , জাতকের আকৃতি , মানসিক গতি প্রকৃতি , স্বভাবের দোষ বিচার করা হয় । লগ্ন নির্ধারণে ভু্ল হলে গোটা বিচার ভুল হবে । 
দ্বিতীয় ভাব কে বলা হয় ধন ভাব । এখান থেকে ধন সম্পদ বিচার করা হয় , এই ভাব থেকে বৃহস্পতি অবস্থান বিচার করতে হবে । তৃতীয় ভাব থেকে পরাক্রম বিচার করা হয় এই ভাব শক্তিশালি হলে জাতক সাহসী স্বাধীন মর্যাদা সম্পন্ন হয় । চতুর্থ ভাব থেকে গৃহ সুখ বিচার হয় । এছাড়া জাতকের মাতৃ স্থান , বন্ধু স্থান বিচার করা হয় । পঞ্চম ভাব থেকে বুদ্ধি ,মানসিক অনুভুতি ও প্রথম সন্তানের বিচার করা হয় । ষষ্ঠ ভাব থেকে ষড়রিপু অর্থাৎ কাম ক্রোধ ,লোভ ,মদ, মোহ ,মাৎস্যজ  বিচার করা হয় । এই স্থান থেকে শত্রু , মাতুল ,বিমাতা ,ভয় বাধা রোগ বিচার করা হয় । সপ্তম ভাবে পত্নীর বিচার করা হয় , এই ভাব থেকে ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান বিচার করা হয় , এখানে শুক্র বিবাহের কারক গ্রহ আর বুধ ব্যবসার কারক । অষ্টম ভাব থেকে জাতকের মৃত্যু আয়ু , উত্তরাধিকার প্রাপ্তি । আয়ু বিচারে শনির অবস্থান বিচার জরুরী । নবম ভাব ভাগ্য ,ধর্ম ,সদগুরু প্রাপ্তি , দুরদেশে ভ্রমণ বিচার করতে হয় । দশম ভাব থেকে জাতকের কর্মস্থান , জীবিকা বিচার করা হয় । একাদশ ভাব থেকে আয় , মনের ইচ্ছা পুরনের ক্ষেত্রে এই ভাব গুরুত্বপূর্ণ । দ্বাদশ ভাব থেকে জাতকের ব্যায়ের হিসাব পাওয়া যায় ।